উৎসব ভালোবাসায় মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রথম পাতা » আন্তর্জাতিক » উৎসব ভালোবাসায় মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
সোমবার, ১৮ মার্চ ২০২৪



উৎসব ভালোবাসায় মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। আজ এখানে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আজ ১৭ মার্চ রোববার দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত হাইকমিশনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
বিকেলে হাইকমিশন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব। এ পর্বে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ,প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘প্রিজনার্স ডায়েরি’ থেকে পাঠ ও বিশেষ মোনাজাত। দিবসটি উপলক্ষে জাতির পিতার উপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তৃতায় শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার বক্তৃতায় শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন। শৈশব থেকেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে কীভাবে প্রতিফলিত হয়, তার ওপর হাইকমিশনার মো. শামীম আহসান আলোকপাত করেন।
তিনি এ প্রসঙ্গে শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত কর্মকা-ের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হাইকমিশনার অতিথিদের নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০:১৩:০২   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ