বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গতকাল যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বাংলাদেশি ডায়াস্পোরা এবং কানাডিয়ান স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে রাত ১২.০১ মিনিটে ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে অবস্থিত ভাষা শহিদ স্মৃতিস্তম্ভে কনসাল জেনারেল মোঃ শাহ্ আলম খোকন কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। সকালে কনসাল জেনারেল মিশনের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত বাণী পাঠ করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তাগণ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল মোঃ শাহ্ আলম খোকন ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস নিয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশিদেরকে আগামী দিনগুলোয় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণের জন্য তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন একটি সমৃদ্ধ দেশ গঠনে অর্থবহ অবদান রাখবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি এবং টরন্টোতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:১১:১২   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ