ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ
বুধবার, ২০ মার্চ ২০২৪



ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ

ঢাকা, ২০ মার্চ ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য় বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর/২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কার্যক্রম, যাত্রী সেবা ও টিকিট ব্যবস্থাপনা এবং ধিরাশ্রম কন্টেইনার ডিপো নির্মানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে রাজশাহী রেল স্টেশনে এক তলা ভবনের পাইলিং পরবর্তী নির্মান কাজ বন্ধ থাকার বিষয়টি তদন্তের লক্ষ্যে কমিটির সদস্য মোঃ শফিকুর রহমানকে আহবায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোছাঃ নুরুন নাহার বেগমকে সদস্য করে একটি সাব কমিটি গঠন করা হয়।

ট্রেন দূর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দূর্ঘটনার পূর্বে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালুকরণে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।

ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডট কমের সাথে গৃহীত চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদান এবং কোম্পানীর সাথে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী ২ মাসের মাঝে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

রেলের জমির পরিমাণ, লিজকৃত জমির পরিমাণ এবং জমিগুলো কিভাবে ও কার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যূত হওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩২   ৪১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ