বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪



বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইনমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আজ শিশুদের এই পরামর্শ দেন তিনি।
বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন জানিয়ে শিশুদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে তোমাদের গড়ে উঠতে হবে। তোমরা যদি বাংলাদেশকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে যাও, যেটা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, তোমরা যদি সেইভাবে গড়ে উঠো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবরেও হাসবেন। আমি আশা করবো, তোমরা সেভাবে গড়ে উঠবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক ছোটবেলা থেকে তিনি বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধিকারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এজন্য ওনাকে বহুবার জেল খাটতে হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৬:১৭   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত
শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ঘোষণা
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই
হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ
সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু, শোকে ফুফুর স্ট্রোক!
আলফাডাঙ্গায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে দাম্ভিকতা শিক্ষকের, তদন্ত শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ