প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪



প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়

দক্ষিণী সুপারস্টার প্রভাসের পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। করোনা সংকটসহ নানা কারণে বেশ কয়েকবার মুক্তি পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটির।

তবে সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’। কিন্তু তার আগেই ডিজিটাল স্বত্ত্ব বিক্রি নিয়ে মোটা অঙ্কের অর্থে বিক্রি হয়েছে সিনেমাটির ডিজিটাল স্বত্ব।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ডিজিটাল স্বত্ত্ব কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স। সিনেমাটির ওটিটি স্বত্বর জন্য ২০০ কোটি রুপি দাবি করেছিলেন নির্মাতা।

সর্বশেষ অ্যামাজন প্রাইম ভিডিও তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষার স্বত্ব ১৫০ কোটি রুপিতে কিনে নিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৯৭ কোটি ৫২ লাখ টাকার বেশি। তবে এখন পর্যন্ত হিন্দি ভাষার স্বত্ব বিক্রির কোনো তথ্য পাওয়া যায়নি।

সিনেমায় প্রভাস ছাড়াও আরও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

জানা গেছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে দক্ষিণী নির্মাতা এস এস রাজামৌলিকে। এতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় প্রভাস এবং ‘পদ্মা’র চরিত্রে দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

প্রসঙ্গত, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, ইংরেজিসহ আরও কয়েকটি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে এটি।

সূত্র : সিয়াসাত ডটকম

বাংলাদেশ সময়: ১২:১০:১৯   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ