সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, নিহত ৩৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, নিহত ৩৮
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪



সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, নিহত ৩৮

সিরিয়ার আলেপ্পো শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৮ জন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) ভোরের আগে এ হামলার ঘটনা ঘটেছে।

দুটি নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পাঁচজন যোদ্ধা নিহত হয়েছে। তবে এই পাঁচজন নিহত ৩৮ জনের অন্তর্ভুক্ত কিনা তা জানা যায়নি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোরের আগে আলেপ্পোতে ইসরাইলি হামলার পর বেশ কয়েকজন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে আলেপ্পোর গ্রামাঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার সকালে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানিয়েছে, হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো এই হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন।

এর আগে, গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেবাননের অভ্যন্তরে একাধিকবার হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

৭ অক্টোবর ইসরাইলি বেসামরিক ও সৈন্যদের ওপর হামাসের অভিযানের পর থেকে ইসরাইল সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীদের ঘাঁটিতে হামলার পরিমাণ বাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৫:৪৪   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ