রাজার সঙ্গে ভুটান সফরে তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজার সঙ্গে ভুটান সফরে তথ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪



রাজার সঙ্গে ভুটান সফরে তথ্য প্রতিমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে ভুটান সফর করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শুক্রবার (২৯ মার্চ) সকালে গেলেফু সিটি থেকে রাজার সঙ্গে বিমানযোগে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তথ্য প্রতিমন্ত্রী।

বিমানবন্দরে রাজা ও আলী আরাফাতকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়। পরে পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যান তারা।

এর আগে রাজার সঙ্গে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারত হয়ে ভুটান যান তথ্য প্রতিমন্ত্রী।

এদিন ভুটানের দক্ষিণাঞ্চলীয় গেলেফু সিটিতে অবস্থান করেন রাজা ওয়াংচুক ও আলী আরাফাত। তথ্য প্রতিমন্ত্রীকে গেলেফু সিটি ঘুরে দেখান এবং সেখানে শান্তিপূর্ণ, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সৌন্দর্যমন্ডিত আইকনিক সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান রাজা।

ভুটান সফর শেষে রোববার (৩১ মার্চ) দুপুরে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৫   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ