বিএনপি নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানও লজ্জা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানও লজ্জা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪



বিএনপি নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানও লজ্জা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান জীবদ্দশায় কখনও শোনেননি তিনি স্বাধীনতার ঘোষক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যেসব বানোয়াট কথা বলে, স্বয়ং জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পাচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভায় বক্তৃতা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিএনপি নেতা আব্দুল মঈন খান অনেক কথা বলেন। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান ’৭৪ সালে খাদ্যসচিব ছিলেন। তিনি ষড়যন্ত্র করে মার্কিন খাদ্যবাহী জাহাজ ফেরত পাঠিয়েছিলেন। তার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান আব্দুল মোমেন খানকে মন্ত্রী বানিয়েছিল। মঈন খান নিজেও সংসদে দাঁড়িয়ে বলেছিল, দরকার পড়লে দেশ বিক্রি করে দেবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে নাকি সাদেক হোসেন খোকা ঢাকা থেকে লাফ দিয়েছিল। সে সময় কালুরঘাট বেতার কেদ্র থেকে ফেনী পর্যন্ত শোনা যেত। এদের কথা শুনলে হাসি পায়।

ড. হাছান বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে সে একজন খলনায়ক ছিল।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৩   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী
চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান
প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার সুফল প্রাপ্তি নিশ্চিত: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি
মাদক ও জুয়ার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবসমাজের গর্জন, বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে সাবেক চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন
ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ