‘ঈদের আগে শ্রমিকদের বেতন নিশ্চিতে শিল্প পুলিশ কাজ করছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ঈদের আগে শ্রমিকদের বেতন নিশ্চিতে শিল্প পুলিশ কাজ করছে’
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



‘ঈদের আগে শ্রমিকদের বেতন নিশ্চিতে শিল্প পুলিশ কাজ করছে’

ঈদের আগে পোশাক খাতসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিতে শিল্প পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিআইজি আজাদ মিয়া। বুধবার (৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি।

“যে সকল কারখানা বেতন-বোনাস পরিশোধ নিয়ে সমস্যা তৈরি হতে পারে, সেসব কারখানার তালিকা আমাদের কাছে আছে। আমরা ওইসব কারখানার মালিকপক্ষের সাথে কথা বলেছি। বেতন-ভাতা নিয়ে যাতে কোন প্রকার শ্রমিক অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিতে কাজ করছি। এরই মধ্যে শ্রমিক-মালিক প্রতিনিধিসহ সকল অংশীদারদের নিয়ে একাধিক বৈঠকও হয়েছে।”

শিল্প কারখানাগুলো একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ঈদের ছুটি ঘোষণা করলে সড়কে ঘরমুখো মানুষের চাপ কমবে। এতে যানজটও কম হবে বলে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে কারখানাগুলোর মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর এসপি শারমিন আক্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৮   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ