ঈদকে আনন্দময় করতে কাজ করছে সরকার :পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদকে আনন্দময় করতে কাজ করছে সরকার :পরিবেশমন্ত্রী
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



ঈদকে আনন্দময় করতে কাজ করছে সরকার :পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সকলে যাতে আনন্দিত মনে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও সকল সময়ে আমরা জনগণের পাশে থাকবো।
সাবের হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের শেষ দশদিন চলছে। এসময় আমাদের সকল প্রকার অপকর্ম থেকে, সকল লোভ লালসা থেকে, সকল নেশা থেকে, সকল প্রকার পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ।
তিনি আরো বলেন, ঈদ আনন্দময় করতে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৩   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ