ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিকেল ৩টায় বাণিজ্য প্রতিমন্ত্রী বৈঠক করবেন। পরে বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সোমবার (৮ এপিল) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রফতানির আগ্রহ প্রকাশ করেছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এ সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১২:০৯:০৮   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ