সুন্দরবনে ৬০ কেজি হরিণের মাংসসহ আটক ৩

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে ৬০ কেজি হরিণের মাংসসহ আটক ৩
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



সুন্দরবনে ৬০ কেজি হরিণের মাংসসহ আটক ৩

সুন্দরবনে শিকার শেষে পাচারের সময় ৬০ কেজি হরিণের মাংসসহ তিন পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

শনিবার (৬ এপ্রিল) সুন্দরবনের শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দফতরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর মারগীর বাওন এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৩ শিকারীকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে জবাই করা ৬০ কেজি হরিণের মাংস, ৩টি মাথা এবং ৮টি পা উদ্ধার করা হয়।

এ ছাড়া শিকারীদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, হরিণ শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও ফাঁদ জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে জবাই করা হরিণের অঙ্গপ্রতঙ্গ এবং প্রয়োজনীয় আলামতসহ আটক তিন পাচারকারীকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোনো ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ সময়: ১২:১২:১১   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ