আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে : সমাজকল্যাণ মন্ত্রী
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল এবং সবসময় জনগণের পাশে আছে। রোববার (৭ এপ্রিল) রাজধানীর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাড. সানজিদা খানম।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দেশ পরিচালনার কুড়ি বছরে দেশকে একটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পূরণ করেছেন, শতভাগ বিদ্যুতের দেশে পরিণত করেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার আগে এ বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪১ ভাগ। তার থেকে তিনি অর্ধেকের ও কমে নামিয়ে এনেছেন ১৭/১৮ ভাগে। হতদরিদ্রের হারকে ৫.৬ ভাগে নামিয়ে এনেছেন। অর্থাৎ মানুষের দারিদ্র্য যেটা কমেছে, তার সঠিক নেতৃত্বের কারণে।

ডা. দীপু মনি আরো বলেন, আমরা দেখেছি কৃষক সার চাইতে গেলে বিএনপি জামায়াতের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, বিদ্যুৎ ও পানির জন্য মানুষ সংগ্রাম করেছে, গুলি চালানো হয়েছে।

তিনি আরো বলেন, ২০০১ এর নির্বাচনেরে পর যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন, যারা সমর্থন করতেন, জাতিগত বা সাম্প্রদায়িকভাবে যারা সংখ্যালঘু, সকলের উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, পুরো বাংলাদেশ একটি নির্যাতন নিপীড়নের অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

এরপর মন্ত্রী অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৪   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ