কুরআনের আলো ছড়াতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ভূমিকা রাখবে - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুরআনের আলো ছড়াতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ভূমিকা রাখবে - ধর্মমন্ত্রী
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



কুরআনের আলো ছড়াতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ভূমিকা রাখবে - ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কুরআনের আলো ছড়াতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

আজ বিকালে রাজধানীর হোটেল শেরাটনে কুরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত ইসলামি রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এনটিভি পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন।

একটি হাদীসের উদ্ধতি দিয়ে ধর্মমন্ত্রী বলেন, কুরআন তিলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা দুনিয়াতে কুরআন শিখবে, সে অনুসারে আমল করবে, কোরআন হিফজ করবে; কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, কুরআনুল কারীম হলো একটি পরিপূর্ণ জীবনবিধান। এটি কিয়ামত পর্যন্ত সকল মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির পথ প্রদর্শক।

ধর্মমন্ত্রী আরো বলেন, কুরআন মাজীদ যেমন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ তেমনি এ কিতাব তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। তিনি
সুস্পষ্ট ও সহি-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার বিষয়ে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, মন্ত্রী এরূপ প্রতিযোগিতাকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করার জন্য অন্যান্য শিল্প মালিকদেরকে অনুরোধ জানান।

পরে মন্ত্রী এবারের আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১১   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সালাউদ্দিন টুকু
চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন
দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বিজ্ঞান মন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে - খাদ্যমন্ত্রী
তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী
৮৫২ নম্বর পেয়ে প্রথম, উপস্থিতিতেও সেরা ইফতাব জাহান প্রীতি
মাদারগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে নারী কর্মীকে মারধর, ভাঙল দুই দাঁত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ