হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সোমবার, ৮ এপ্রিল ২০২৪



হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অসহায় হতদরিদ্রের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ।

সোমবার (৮ এপ্রিল) সকালে পৌরসভার ধানাটা গ্রামের নিজ বাড়ীতে শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, ১০০ গ্রাম কিসমিস, ৩ কেজি চাল ও ২টি গুড়ো দুধের প্যাকেট।

অনুষ্ঠানে মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এ্যাড. শহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মারুফ হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদের নতুন কাপড় ও ঈদ সামগ্রী পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষেরা।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০০   ৬০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ