নাটোরে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে মেডিকেল শিক্ষার্থীদের শপথ গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে মেডিকেল শিক্ষার্থীদের শপথ গ্রহণ
সোমবার, ৮ এপ্রিল ২০২৪



নাটোরে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে মেডিকেল শিক্ষার্থীদের শপথ গ্রহণ

দেশের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শপথ গ্রহণ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা।গতরাতে নাটোর বিএমএ ভবনে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন) এর সদস্যবৃন্দ এ শপথ নেন।
দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নাটোরের বাসিন্দা শিক্ষার্থীদের সংগঠন এমডিএসএএন এর সভাপতি মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রখেন ,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সমীরন কুন্ডু ও ট্রেজারার ডাঃ এ ওয়াই খান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর এর প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, এমডিএসএএন মুখ্য পর্যবেক্ষক ডাঃ নওরোজ বিশ্বাস এবং প্রধান সমন্বয়ক জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনায় দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক অগ্রগতি হয়েছে। বিশেষ করে মেডিকেল শিক্ষা ও গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্য সেবার বিস্তার ঘটেছে।
আগামীতে অগ্রগামী এ স্বাস্থ্য খাতকে অধিকতর সেবামুখী ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শপথ গ্রহণ করেন এমডিএসএএন এর সদস্যরা এরআগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫০:১০   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ