কাপ্তাইয়ে মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাইয়ে মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ৮ এপ্রিল ২০২৪



কাপ্তাইয়ে মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

জেলার কাপ্তাইয়ে অসহায়, দুস্থ পরিবার, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মফিজুল হক, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদান হতে ১ শত ৯৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার টাকা এবং ১ শত ৯৩ জন অসহায় ও দুস্থ পরিবারের প্রতি পরিবারকে ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪৩   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ