ঈদে নগরীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই : সিএমপি কমিশনার

প্রথম পাতা » চট্টগ্রাম » ঈদে নগরীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই : সিএমপি কমিশনার
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



ঈদে নগরীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তাজনিত কোনো ধরনের হুমকি নেই। আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে।’ আজ বুধবার চট্টগ্রাম নগরীর ওয়াসাসংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াত, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশপাশে স্ট্যান্ডবাই থাকবে, যাতে কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।’ তিনি আরো বলেন, ঈদ জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো ব্যবস্থা সিসিটিভির আওতায় থাকবে।

এ সময় সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, উপপুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:২৯   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ