চাঁদপুরে ব্যাংকের নৈশপ্রহরী হত্যার প্রধান আসামি সাকিব গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ব্যাংকের নৈশপ্রহরী হত্যার প্রধান আসামি সাকিব গ্রেপ্তার
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



চাঁদপুরে ব্যাংকের নৈশপ্রহরী হত্যার প্রধান আসামি সাকিব গ্রেপ্তার

চাঁদপুরে কৃষি ব্যাংকের নৈশপ্রহরী শাহাদাত হোসেন খুনের প্রধান আসামি সাকিব অবশেষে পিবিআইয়ের জালে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ এপ্রিল) ভোরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন চাঁদপুরে পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এ সময় তিনি জানান, মূলত মতলব উত্তরের গজরাবাজার কৃষি ব্যাংকের ভল্টে থাকা টাকা লুটের জন্য নৈশপ্রহরী শাহাদাতকে ওই ব্যাংকের ছাদে নিয়ে শ্বাসরোধে হত্যা করে সাকিব ও তার সহযোগীরা।
পরে ব্যংকের ভেতর ঢুকে প্রথমে সিসিটিভির সরঞ্জাম নষ্ট করে দেয় তারা। পরে ভল্ট ভাঙার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হলে তারা সেখান থেকে গাঢাকা দেয়। এরইমধ্যে এই ঘটনায় জড়িত মিলি আক্তার নামে এক নারী এবং সজিব হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করে পিবিআই।

পুলিশ সুপার আরো জানান, সাকিব তার প্রেমিকা মিলিকে টোপ হিসেবে ব্যবহার করে। যেই মিলি কৌশলে শাহাদাতের সঙ্গে সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে ঘটনার রাত গত ২৪ ফেব্রুয়ারি মুঠোফোনে কল করে ব্যাংকের ভেতর থেকে শাহাদাতকে বাইরে ডেকে নেয় মিলি। এসময় তার সঙ্গে সাকিব এবং সজিব যোগ দেয়।
পরে ওই ব্যাংকের ছাদে নিয়ে শ্বাসরোধে হত্যা করে শাহাদাতকে।

এদিকে, বিকেলে চাঁদপুরের বিচারিক আদালতের হাকিম মোর্শেদ আলমের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সাকিব। পরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয় তাকে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৩   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ