ইউরোপা লিগে বড় হার লিভারপুলের

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপা লিগে বড় হার লিভারপুলের
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪



ইউরোপা লিগে বড় হার লিভারপুলের

ইউরোপা ফুটবল লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার কাছে ৩-০ গোলে হেরে গেছে লিভারপুল।
গতরাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিলো লিভারপুল। দ্বিতীয়ার্ধে বাকী দুই গোল করে সিরি-এ’র ক্লাব আটালান্টা।
এ ম্যাচে আটালান্টার হয়ে জোড়া গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার জিয়ানলুকা স্কামাকা। ৩৮ ও ৬০ মিনিটে গোল দু’টি করেন স্কামাকা।
৮৩ মিনিটে লিভারপুলের জালে শেষ গোলটি করেন আটালান্টা মিডফিল্ডার মারিও পাসালিচ।
২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ হারলো লিভারপুল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরেছিলো তারা।
আগামী ১৯ এপ্রিল শেষ আটের দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হবে লিভারপুল ও আটালান্টা।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৫৩   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ