আল ইত্তিহাদকে হারিয়ে শিরোপা জিতলো নেইমারের আল হিলাল

প্রথম পাতা » খেলাধুলা » আল ইত্তিহাদকে হারিয়ে শিরোপা জিতলো নেইমারের আল হিলাল
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪



আল ইত্তিহাদকে হারিয়ে শিরোপা জিতলো নেইমারের আল হিলাল

ইনজুরির কারণে মাঠের রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়ায় দুর্দান্ত পারফর্ম করছে তার ক্লাব আল হিলাল। সৌদি সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আল হিলাল। ফাইনালে গ্যালারিতে ছিলেন নেইমার। ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড পায় আল হিলাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম গোল করে দলকে এগিয়ে দেন। তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে আল ইত্তিহাদ। আবদেররাজ্জাক হামাদাল্লাহ গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর ম্যাচের ৪৪ মিনিটে সালেম আল দাওসারি গোল করে আবারও আল হিলালকে লিড এনে দেন। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াদের ক্লাবটি।

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ম্যালকম। আর যোগ করা সময়ে গোল করে ইত্তিহাদের কফিনে শেষ পেরেক ঠোকেন আল দাওসারি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-১ গোলের বড় জয়ে শিরোপা উৎসবে মাতে আল হিলাল। এই ম্যাচ জয়ের ফলে আল হিলালের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৬   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ