দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪



দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রবিবার সারাদেশে উদযাপিত হবে বর্ষবরণ ১৪৩১। পহেলা বৈশাখ সামনে রেখে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।”

শুক্রবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরও বলেন, “প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।”

প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের উদ্ধৃতি দিয়ে বলেন, “পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন

তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ!
এসো হে নতুন।”

বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, “শুভ নববর্ষ’।

উল্লেখ্য, ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই বাঙালির দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। রবিবার (১৪ এপ্রিল) সারাদেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ। বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ কবিতার অংশ ‘আমরা তো তিমিরবিনাশী’।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ