ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন

জেলা শহরের মদিনা বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন ‘অবিনাশী ৩১’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার প্রধান অতিথি হিসেবে কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান ও শিল্পপতি নুরুল নেওয়াজ সেলিম।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ফেনীর দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সামাজিক ব্যক্তিত্ব। সভা শেষে মিলনায়তনের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফেনীর ৩১ বীর সন্তান মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত হন। তাঁদের স্মরণে মিলনায়তনটি ‘অবিনাশী ৩১’ নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৪   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ