ফতুল্লায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



ফতুল্লায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ

ফতুল্লা ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ফায়জুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হক তাকে শপথ পাঠ করান।

এর আগে, ৯ মার্চ শিল্পাঞ্চলখ্যাত ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অটোরিকশা প্রতীকে ২০ হাজার ৯২৭ ভোট পেয়ে জয় লাভ করেন ফাইজুল ইসলাম। তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে চশমা প্রতীকে আমজাদ হোসেন ১৩৮ ভোট, মোটরসাইকেল প্রতীকে পরেশ চন্দ্র দাস ৮২৩ ভোট ও আনারস প্রতীকে সাইফুল ইসলাম ২২২ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন মারা যান। এতে চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের তফলসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে চারজন প্রার্থী অংশ নেন। ফতুল্লা ইউনিয়ন পরিষদে ৪৫টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ২৩ হাজার ৮৩৬ ভোটারের মধ্যে ১৮ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩০   ৭৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ