আড়াইহাজারে ব্যাটারি তৈরীর কারখানায় অগ্নিকান্ড

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ব্যাটারি তৈরীর কারখানায় অগ্নিকান্ড
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



আড়াইহাজারে ব্যাটারি তৈরীর কারখানায় অগ্নিকান্ড

আড়াইহাজারে একটি ব্যাটারি তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি এলাকার এভারেজ ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ তথ্যটি নিশ্চিত করেছেন মাধবদী ফায়ার সার্ভিসের সাব অফিসার আনোয়ার পারভেজ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়িতে আরএম গ্রুপের ভেতরে চীনা নাগরিক মি. সেনের মালিকানাধীন এভারেজ ব্যাটারি কারখানার অবস্থান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানাটি আগুন জ্বলতে দেখেন কোম্পানির লোকজন। প্রাথমিকভাবে তারা আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে আড়াইহাজার, নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট সকাল ৯টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে আসে।

মাধবদী ফায়ার সার্ভিসের সাব অফিসার আনোয়ার পারভেজ জানান, আড়াইহাজার, নরসিংদী ও মাধবদী ফায়ার স্টেশন থেকে ২টি করে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আমরা সকাল ৯টা ৩৮ মিনিটে আগ্নিকান্ডের সংবাদ পাই ও ৯টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। দুপুর ১টার দিকে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৬   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ