স্মার্ট বাংলাদেশ নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মনিয়োগের আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » স্মার্ট বাংলাদেশ নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মনিয়োগের আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



স্মার্ট বাংলাদেশ নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মনিয়োগের আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ নির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
মারমা সংস্কৃতি সংস্থার উদ্যোগে রাঙ্গামাটিতে ‘সাংগ্রাই জল উৎসব-২০২৪’ এ গেস্ট অফ অনার হিসেবে তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাঁরই সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সম্প্রীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সকল ধর্মের মানুষ আজ একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। পার্বত্যাঞ্চলে সম্প্রীতির বন্ধন বাঙালির ঐতিহ্যের অংশ। মারমা সংস্কৃতি সংস্থার উদ্যোগে আজকের এই আয়োজন সকলের জন্য অত্যন্ত আনন্দের।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্বরতি তঞ্চঙ্গ্যা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
দেশের বিভিন্ন স্থান থেকে এই জলোৎসব অনুষ্ঠান উপভোগ করতে পর্যটকরা হাজির হন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০০   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ