সোনারগাঁয়ে প্রায় অর্ধকোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে প্রায় অর্ধকোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
রবিবার, ২১ এপ্রিল ২০২৪



সোনারগাঁয়ে প্রায় অর্ধকোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় অর্ধকোটি টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) উপজেলার নানাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তার ২ আসামি হলেন- মো. আ. রহমান (৫২), মো. বাবুল (৬০)।

পুলিশ সুপার জানান, বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশপাশের জেলায় জালনোট বিক্রি করে থাকেন তারা। জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পলাতক সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৯   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ