কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে হাসান মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত হাসান কাইয়ুমপুর ইউনিয়নের জারু মিয়ার ছেলে।

সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সকালে হাসান তার বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যায়। এ সময় তাদেরকে দেখে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১০   ৩৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ