আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের : সালাহউদ্দিন আহমদ
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের : সালাহউদ্দিন আহমদ

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তাই দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের অসিলায় রাজনীতি করছে।’

আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে এ কথা জানিয়ে তিনি বলেন, ‘দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।’

ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা।

চকরিয়ার বমুবিলছড়ি শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠের পথসভায় বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলবসহ বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৯   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ