ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এক্সপো-২০২৪’ এবং বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব (বিসিডিপি) শীর্ষক চার দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ন্যাপ ও বিসিডিপি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব সাইমন স্টিয়েল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস বক্তব্য রাখেন।
১০৪টি দেশের প্রায় ৩৮৩ জন প্রতিনিধি এক্সপো-২০২৪ এ অংশগ্রহণের জন্য ইউএনএফসিসিসি-তে নিবন্ধন করেছেন। যখন দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকসহ ৫শ’ ৫০ জন অভিযোজন বৈঠকে যোগ দিচ্ছেন।
এই সম্মেলনে যোগদানের মাধ্যমে প্রত্যেকে বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রমের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করে পারস্পরিকভাবে উপকৃত হবে।
ন্যাপ এক্সপো হল একটি আন্তর্জাতিক ফোরাম, যেখানে বিভিন্ন দেশ, সংস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডাররা এনএপি প্রণয়ন ও বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় করে।
উন্নয়নশীল দেশগুলোতে ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত শূন্যতা এবং প্রয়োজনীয়তাগুলো মোকাবেলায় এক্সপোতে প্রশিক্ষণ সেশনও থাকবে।
বাংলাদেশ এক্সপোতে বিভিন্ন সেশনের আয়োজন করবে।
বাংলাদেশের পরিবেশমন্ত্রী বলেছেন, এই সম্মেলনে মোট ২৩টি স্টল রয়েছে যেখানে বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রম প্রদর্শিত হচ্ছে।
চারদিন ধরে ৩৪টি সেশনে, বিশেষজ্ঞরা রূপান্তরমূলক অভিযোজন, আর্থিক প্রক্রিয়া, অভিযোজন কার্যকলাপ পর্যবেক্ষণ, মূল্যায়ন সরঞ্জাম এবং লিঙ্গ প্রতিক্রিয়াশীল অভিযোজন নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১৩টি স্টলে জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে।
বিদেশী স্টলে প্রদর্শিত ওরিয়েন্টেশন কার্যক্রম থেকেও বাংলাদেশ অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিভিন্ন মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি সংস্থা তাদের জলবায়ু অভিযোজন কার্যক্রম প্রদর্শনের জন্য এক্সপোতে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৪   ৪১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব : আমিনুল হক
অ্যান্ডোক্রাইনোলজির জন্য জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ
উন্নত দেশ গঠনে বর্তমান সরকার কাজ করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই - ডেপুটি স্পীকার
সরিষাবাড়ীতে ইউএনও ও এসি-ল্যান্ডসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি
চরভদ্রাসনে মাদকবিরোধী পৃথক অভিযান, হেরোইন ও ইয়াবাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ