কুমিল্লায় বাসচাপায় গেল ৪ প্রাণ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় বাসচাপায় গেল ৪ প্রাণ
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



কুমিল্লায় বাসচাপায় গেল ৪ প্রাণ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলো মা ও তার দুই কন্যাসন্তান।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চারজনকে চাপা দিয়ে বাসটি পালিয়ে গেলেও একই পরিবহনের অন্য একটি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন পাশের তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের রফিক মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার (২৪), তার দুই শিশু মেয়ে জান্নাত আক্তার (৪) ও সামিয়া আক্তার (৩) এবং একই উপজেলার কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবর নেছা (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অহিদুজ্জামান বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন ওই পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই পরিবহনের অন্য একটি বাস আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৫   ২৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ