অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের স্বনামধন্য অধ্যাপক আনু মুহাম্মদ একটি রেল ট্রাফিক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। আমি গতকাল রাতে ডাক্তারদের পাঠানো ছবি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম, অধ্যাপক আনু মুহাম্মদের যে ইঞ্জুরিটা হয়েছে তার জন্য একটা কম্বাইন্ড অপারেশন দরকার। এইজন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে আনা হয়েছে।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে অধ্যাপক আনু মুহাম্মদকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইন্সটিটিউটে একটি বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সকালে মাননীয় প্রধানমন্ত্রী অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমিও তাকে সবকিছু অবহিত করেছি। একটা কম্বাইন্ড অপারেশনের জন্য এই ইন্সটিটিউট ভালো হবে।
আমাদের দরকার অর্থোপেডিক, আমি মনে করি সবাই মিলে এই বিষয়ে একসাথে কাজ করলে ভালো হবে। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবার তার কর্মস্থলে ফিরে যান।’

তীব্র তাপদাহে প্রতিকূল পরিস্থিতি প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আজকে আমরা দেশের সকল মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি। এই তীব্র গরমে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা কিভাবে থাকবে, আমরা একটা বিশদ আলোচনা করে, এই ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছি।
বেশিরভাগ ক্লাসগুলো অনলাইনে হবে এবং যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানে রোগীকে নিয়ে এসে ক্লিনিক্যাল ক্লাসগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে৷ আমরা আশা করি, এই প্রাকৃতিক অবস্থা বেশিদিন থাকবে না। এটা বেশিদিন থাকবে না। তারপর আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৩   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ