সোনারগাঁয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার হতে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- নরসিংদী জেলার মাধবদী থানার আলগী পূর্ব পাড়া এলাকার মৃত ঋশিকেশ দাসের ছেলে ত্রিদ্বীপ কুমার দাসসোনারগাঁয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মনি লাল (৪০) এবং একই জেলা ও থানার আলগী মনোহরপুর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান লিটু (৩৮)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। এরআগে সোমবার সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ওই ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় র‌্যাব মাদক সরবারহের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।

তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:৫০   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ