হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪



হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন

দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এতে প্রচণ্ড দাবদাহে মানুষ, পশু-পাখির নাকাল অবস্থা এখনই শেষ হচ্ছে না। ফলে চলমান হিট অ্যালার্ট (তাপপ্রবাহ) আরও তিন দিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিন হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বলা হয়েছে, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। ফলে আগের জারি করা তিন দিনের হিট অ্যালার্ট শেষ হয়েছে গতকাল বুধবার। আজ থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হলো।

বলেছে, আগামী তিন দিনেও চলমান তাপপ্রবাহ বয়ে যাবে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি। আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দফতরের।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৪৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ