তিন পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » তিন পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪



তিন পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

তিন পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শুক্রবার সকালে কাপ্তাই উপজেলার সাপছড়ি এলাকার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ৭ম মহাসম্মেলন ও ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে। পাহাড়ে বর্তমান সরকারে আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে পার্বত্য অঞ্চলেই সবচেয়ে বেশি উন্নয়ন কার্যক্রম সম্পাদিত হচ্ছে।

কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় সবদিকেই অনেক দুর এগিয়েছে। এছাড়া বর্তমান আধুনিক সমাজেও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্য ধরে রেখেছে। এজন্য এটি প্রশংসার দাবিদার।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিব কুমার তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় ও সংগঠনের দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০৪   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ