প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রুমানা আলী, আহমেদ ফিরোজ কবির, এস. এম. শাহজাদা, এইচ. এম. বদিউজ্জামান, নিলুফার আনজুম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, গোলাম সরোয়ার টুকু এবং মোসাঃ ফারজানা সুমি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) বাস্তবায়ন অগ্রগতি; অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং স্কুল ফিডিং প্রোগ্রাম/মিড ডে মিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির কল্যাণ এবং প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করা হয়।
২০ এপ্রিল ২০২৪ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কৃর্তত্বের জন্য মন্ত্রণালয়কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) আগামীতে বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে প্রতিমন্ত্রী কমিটিকে সে বিষয়ে পরামর্শ প্রদান করা জন্য অনুরোধ করেন।
বৈঠকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শুন্য পদে নিয়োগের পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয় এবং তা দ্রুত নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার, মুজিব কর্ণার, খেলার মাঠ এবং সীমানা প্রাচীর নির্মাণে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, দেশের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান/নির্মাণাধীন ভবন পরিদর্শন করার জন্য কমিটির সদস্য এস. এম. শাহজাদাকে আহবায়ক করে এইচ.এম.বদিউজ্জামান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং গোলাম সরোয়ার টুকু এর সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১০:৫৯   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ