প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সব করেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সব করেছেন
শনিবার, ৪ মে ২০২৪



প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সব করেছেন

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন বলেই আমি আজ সম্মানিত হতে পেরেছি। তিনি শুধু আমাকে দায়িত্বই দেননি, প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সব করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেজন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানাই।

শনিবার (৪ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচর এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীরা যে ভূমিকা রাখছেন সেজন্য আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের অভিনন্দন জানাই। সেনাপ্রধান হিসেবে আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সঙ্গে আমরা যুক্ত রয়েছি। এর ফলে আমি বুঝতে পারি ব্যবসায়ীরা এ দেশের উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেনাপ্রধান বলেন, আজ আমি এখানে এসে সত্যিই খুব আনন্দিত। কেননা এটি আমাদের অর্থনীতিতে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে এবং এই স্থাপনা স্থাপনের মাধ্যমে উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে। এখনই আপনারা যে অবদান রাখছেন এবং আগামীতে যে অগ্রযাত্রার সাক্ষর রাখবেন, সেজন্য আপনাদের সামনে সুন্দর এক ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন শিল্প গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৫   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ