সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড
শনিবার, ৪ মে ২০২৪



সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড

তীব্র দাবদাহের মধ্যেই এবার সুন্দরবনের গহিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহলফাড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ৪টি টহলফাড়ির বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সাথে নিয়ে সুন্দরবনে গেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (বাগেরহাট) মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের রিপোর্টের পর প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের রবিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে উল্লেখ করেন।
তবে কি কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুনে পুড়ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৮   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
খুলনায় ৮৩৪ অপরাধীকে ধরতে বিশেষ অভিযান শুরু, গ্রেফতার ১৩
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ