ডোনাল্ড লু’র ঢাকায় আসার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডোনাল্ড লু’র ঢাকায় আসার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ৮ মে ২০২৪



ডোনাল্ড লু’র ঢাকায় আসার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামী ১৪ মে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ-আলোচনা করার জন্য বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানর সঙ্গে বৈঠক শেষে লু’র সফরে আলোচনার বিষয়ে এমন তথ্য দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু মূলত আসছেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ-আলোচনা করার জন্য। এক্ষেত্রে ওনারা আমাদের সহযোগিতা করছেন, সেটি নিয়ে আলাপ-আলোচনা করতে। অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক জানিয়ে হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই চমৎকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে একযোগে কাজ করছি। আমরা আশা করছি, ভবিষ্যতের দিনগুলোতেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। এবং ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে সেটি আরও গভীর করতে চাই।

কূটনৈতিক সূত্র বলছে, ডোনাল্ড লু’র সফরটি হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর প্রথম।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গত বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ঢাকা সফর করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার ছিলেন। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রথম সফর ছিল।

সবশেষ, চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্ব এক‌টি প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকা সফর করে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:০৩   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ