শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারতের সময় তার সঙ্গে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর তারেক রহমান তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে খোঁজ-খবর নেন।

এ সময় তারেক রহমান তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করা শহীদদের অবদান স্বীকার করেন তিনি।

সাক্ষাতকালে শহীদ আবু সাঈদের দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন বিএনপি চেয়ারম্যানকে রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিষয় তুলে ধরেন। তারা কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন দাবি জানান। এ ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেয়ারম্যানের সহায়তা কামনা করেন।

এরপর এখান থেকে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

এর আগে দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে তিনি মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৫   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মামুন মাহমুদ
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ - শ্রমমন্ত্রী
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
স্বপ্ন মিশল মাটিতে, সরিষাবাড়ীতে ৫০০ হেক্টর ভুট্টা ক্ষেত তছনছ, দিশেহারা কৃষক
পুলিশ ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় ৩ বছর পর ফিরে পেল হারানো বাইক
বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ