অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে : অর্থমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে : অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে : অর্থমন্ত্রী

অনলাইন জুয়া, হুন্ডি প্রভৃতি কারণে মুদ্রাপাচার বেড়ে যাওয়ায় দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে এদিন সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সময়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিগত এই উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া/বেটিং, গেমিং, ফরেক্স/ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এর ফলে একদিকে যেমন দেশ হতে মুদ্রাপাচার বেড়ে যাচ্ছে, অপরদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং ফলশ্রুতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, অনলাইন জুয়া/বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার রোধকল্পে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। অনলাইন জুয়া/বেটিং এবং হুন্ডির সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব বিএফআইইউ কর্তৃক স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৯   ৫৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ