বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বন্দরের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বন্দরের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বন্দরের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান মো. আলমগীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত এই দুই জনপ্রতিনিধি।

এর আগে জেলা নির্বাচন কর্মকর্তা ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ তাঁর কার্যালয়ে বিজয়ী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে কেন্দ্র ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল তুলে দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

গত বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বন্দর উপজেলার ৫৪টি কেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রম চলে। বড়ধরনের সহিংসতা ছাড়াই এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। রাতে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।

পরে বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের মাকসুদ হোসেন। এছাড়া, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের মো. আলমগীর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের ছালিমা শান্তা।

এ উপজেলায় ৪৫ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে। উপজেলার ৫৪টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩০   ৭০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ