অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
শুক্রবার, ১০ মে ২০২৪



অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে ভোটের প্রচারে যাতে কেজরিওয়াল যোগ দিতে পারেন, তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল কেজরিওয়ালের মামলার শুনানি। সেই শুনানি শেষেই আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে কেজরিওয়ালকে।

মূলত আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হবে, সেই দিন পর্যন্তই জেলের বাইরে থাকবেন কেজরিওয়াল। ২ জুন আবার তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, মদ বিক্রির নীতিমালা সংক্রান্ত মামলায় (আবগারি) নয়টি সমন এড়িয়ে যাওয়ার পর গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর থেকেই দেড় মাসের বেশি সময় ধরে বন্দি অরবিন্দ কেজরিওয়াল।

তবে কেজরিওয়াল ও তার দল একাধিকবার দাবি করেছে, বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি তাকে গ্রেপ্তার করে আম আদমি পার্টিকে দমাতে চায়। আরও বেশ কয়েকটি বিরোধী দলও বিজেপির বিরুদ্ধে ইডিকে নিজ স্বার্থে কাজে লাগানোর বলে অভিযোগ তুলেছে। তাদের দাবি, নেতাদের বিরুদ্ধে এই সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫০   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ