সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার
শনিবার, ১১ মে ২০২৪



সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার

সাতক্ষীরায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে ১১টি এয়ারগান ও সাত হাজার পিস গুলি উদ্ধার হয়েছে।

শনিবার (১১ মে) রাত ৯টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বসন্তপুর বিওপির সুবেদার মহাসীন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা তালতলা এলাকা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সদস্যরা ছনকা তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান ও এয়ারগানের সাত হাজার পিস গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৭   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ