রাফা’র পূর্ব ও গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের উচ্ছেদ আদেশ বৃদ্ধি

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাফা’র পূর্ব ও গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের উচ্ছেদ আদেশ বৃদ্ধি
রবিবার, ১২ মে ২০২৪



রাফা’র পূর্ব ও গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের উচ্ছেদ আদেশ বৃদ্ধি

হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অংশ হিসেবে শনিবার ফিলিস্তিনিদের পূর্ব রাফাহ ও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আরও এলাকা ছেড়ে যাওয়ার আদেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
ফিলিস্তিনি ভূখন্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি ট্যাংক ও সেনারা প্রবেশ করে মিশর সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করার কয়েকদিন পর কিছু বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তারা তাদের ফোনে টেক্সট ও অডিও বার্তার মাধ্যমে তাদের সরিয়ে নেওয়ার সর্বশেষ আদেশ পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত গাজাবাসীদের রাফার শাবুরা শরণার্থী শিবির, প্রশাসনিক এলাকা, জেনিনা ও খিরবেত আল-আদাস এলাকার কিছু অংশ ছেড়ে আল-মাওয়াসির উপকূলীয় ‘মানবিক এলাকায়’ চলে যেতে বলা হয়েছে।
ত্রাণ গোষ্ঠী ও জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ওই এলাকাটি এমনিতেই জনাকীর্ণ এবং লোকজনের ঢল নেয়ার জন্য প্রস্তুত নয়।
ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচে আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম প¬্যাটফর্ম এক্স-এ আরবী ভাষায় আদেশটি পোস্ট করে বলেছেন, এই অঞ্চলগুলো ‘সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে হামাসের সন্ত্রাসী তৎপরতা প্রত্যক্ষ করেছে’।

বাংলাদেশ সময়: ০:০৫:৩২   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ