চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে আটক
শনিবার, ১১ মে ২০২৪



চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে আটক

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন-চাঁন্দু ভুঁইয়া (২৫), সুরুজ ভুঁইয়া (২৮), ইকবাল ভুঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) ও রিয়াদ (১৩)।

এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরা অবস্থায় এসব জেলেদের আটক করেছে। এ সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২শ’ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৩টি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইন থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৮   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ