আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আইলার আঘাতের দিনে আছড়ে পড়ার শঙ্কা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আইলার আঘাতের দিনে আছড়ে পড়ার শঙ্কা
বুধবার, ১৫ মে ২০২৪



আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আইলার আঘাতের দিনে আছড়ে পড়ার শঙ্কা

মে মাসের ২০ তারিখের পর বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে চলতি মাসের শেষের দিকে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অফিস।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। এই নামটি দিয়েছে ওমান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। ২৪ মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাচ্ছে না।

তবে অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে, ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত।

ভারতীয় আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আঘাত করেছিল ভয়ংকর ঘূর্ণিঝড় ‘আইলা’। চলতি বছরের ২৫ মে আঘাত হানতে পারে ‘রেমাল’ নামে একটি ঘূর্ণিঝড়। এতে ১৫ বছর আগের সেই দুঃস্বপ্ন ফের আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৪   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ