কানে নজর কাড়লেন ভাবনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কানে নজর কাড়লেন ভাবনা
বুধবার, ১৫ মে ২০২৪



কানে নজর কাড়লেন ভাবনা

শুরু হয়েছে ১২ দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক এ আসর। এরই মধ্যে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সেখানে পৌঁছেছেন।

বাংলাদেশ সময় ১২ মে দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’

এই উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। এই উৎসব ঘিরে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠে ফ্রান্সের কান শহর। প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেয়েছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ।

ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। বিশ্ব তারকাদের সেখানে যাওয়ার খবর শুনে মনের মধ্যে স্বপ্ন আঁকতেন, তিনিও একদিন যাবেন কান চলচ্চিত্র উৎসবে। তার অভিনীত সিনেমাও প্রদর্শিত হবে। সিনেমা প্রদর্শনের স্বপ্ন আপাতত পূরণ না হলেও এবার নিজ উদ্যোগে উৎসবটি সশরীর দেখে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫১   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ