প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের শ্রদ্ধা
শুক্রবার, ১৭ মে ২০২৪



প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার সকালে জাতির পিতাকে শ্রদ্ধা জানান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন তারা। পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনাও করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪০:২৯   ৪২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ