প্রথম হারের স্বাদ পেল সেনাবাহিনী

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম হারের স্বাদ পেল সেনাবাহিনী
শুক্রবার, ১৭ মে ২০২৪



প্রথম হারের স্বাদ পেল সেনাবাহিনী

জিতলেই শীর্ষে ওঠার হাতছানি, এমন সুযোগই কিনা কাজে লাগাতে পারেনি সেনাবাহিনীর মেয়েরা। শুক্রবার তারা গেরে গেছে সদ্যপুরস্করণী যুব সংঘের কাছে, ২-১ গোলে। টানা চার ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল গোলাম রব্বানী ছোটনের দল। ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল তারা ।
সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নাসরিন স্পোর্টস একাডেমি। এক ম্যাচ বেশি খেলা আতাউর রহমান ভুঁইয়া স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। মধ্য বিরতি থেকে ফিরেই প্রতিআক্রমনে গিয়ে কাকলি সরেনের গোলে বাজিমাত করে সদ্যপুস্করণী।
নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো পাস মধ্যমাঠে পেয়ে অনেকটা দৌড়ে বক্সের ওপর থেকে দারুণ ফিনিশিং করেন কাকলি। ৮২ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। পেনাল্টি থেকে গোল করেন শিলা আক্তার।

পিছিয়ে পড়া সেনাবাহিনী শেষ দিকে ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায়।
সুবাদে সুযোগও মেলে। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি। যোগ করা তৃতীয় মিনিটে মাহফুজা আক্তারের দূরপাল্লার শট জাল জড়ালেও তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৬   ৪৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ